অনলাইনে নিরাপদ থাকুন
অনলাইনে নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়া রোমাঞ্চকর হতে পারে, তবে এর কিছু চ্যালেঞ্জও আছে। সম্পর্ক এগিয়ে নেওয়ার আগে কাউকে চেনার জন্য অ্যাপের বিনামূল্যের সুবিধাগুলো, যেমন ভয়েস ও ভিডিও কল, ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখুন।
⚠️ যে 3টি বিপদসংকেতের দিকে নজর রাখবেন:
1. ফোন নম্বর চাওয়া
জুটি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ফোন নম্বর চাওয়া। অ্যাপে চ্যাট আর ভয়েস/ভিডিও কল বিনামূল্যে করা যায়, তাই নিজেকে জিজ্ঞেস করুন: তাঁর আপনার ব্যক্তিগত ফোন নম্বর কেন দরকার?
2. অন্য অ্যাপে যেতে বলা
অন্য কোনো অ্যাপ (যেমন Telegram) বা অপরিচিত কোনো অ্যাপ ডাউনলোড করতে বলা, যেখানে তাঁর ব্যান হওয়ার সম্ভাবনা কম, তারপর কথোপকথন সেখানে নিয়ে যাওয়ার জন্য জোর করা। সতর্ক থাকুন: এটা আপনাকে নিরাপত্তার সুবিধাগুলো থেকে দূরে সরিয়ে নেওয়ার একটা কৌশল হতে পারে।
3. চাপ বা জোরজবরদস্তি
আপনি যা করতে চান না, তার জন্য চাপ দেওয়া, যেমন আপনি ‘না’ বলার পরেও বারবার অশ্লীল ছবি চাওয়া। কেউ যদি আপনার সীমা বা গোপনীয়তাকে সম্মান না করেন, তাহলে পরে অন্য বিষয়েও তিনি আপনাকে সম্মান করবেন, এমন সম্ভাবনা কম।
💡 মনে রাখবেন: নিজের মনের কথায় ভরসা রাখুন। কাউকে আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যদি স্বস্তি না পান, তাহলে হয়তো সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার সময় এখনও আসেনি।
আপনার নিরাপত্তাই সবসময় সবার আগে।